ওডেস্ক এ কি ভাবে কাজ পাবেন ?

বাংলাদেশে বর্তমানে আউটসোর্সিং এর বিপ্লব ঘটছে বলা যায় । ছাত্র/ছাত্রী থেকে শুরু করে  মোটামোটি মধ্যবয়স্ক অনেক বাংলাদেশিকেই বর্তমানে আউট-সোর্সিং এর কাজে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়। তা ছাড়া ইতিমধ্যে বাংলাদেশের বিশাল পরিমান আয় ফ্রিলান্সিং এর মত সোর্স থেকে আসে বললেও বারতি কিছু বলবনা হয়তো। বর্তমানে যেসব আউটসোর্সিং খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য মানুষ কাজ করে তাদের মধ্যে, ইল্যন্স, ওদেস্ক, ফ্রিলেন্সার, ইত্যাদির নাম না বললেই নয়। তবে আমি আজকে লিখছি ওদেস্ক নিয়ে।ওদেস্ক বর্তমানে একটি জনপ্রিয় মার্কেট-প্লেস । বর্তমানে এই সাইটে কাজের পরিমান যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি শ্রম দেওয়ার মানুষেরও অভাব নেই । 

মোটামোটি বেসিক ইংরেজী ভাল জানা থাকলে আপনিও খুব সহজেই ওডেস্ক এ কাজ করতে পারেন । এর জন্য শুধু একটা ডেস্কটপ অথবা ল্যপ্টপ দরকার । এবার আসা যাক অদেস্ক এ কাজ পেতে হলে আপনাকে কি কি করতে হবে,
১। একটি ভাল প্রোফাইলঃ  আমরা ফেসবুকে আমাদের বন্ধু বান্ধবিদেরকে আকৃষ্ট করার জন্য কত সুন্দর সুন্দর ছবি আর সুন্দর সুন্দর উক্তি দেই। তবে এইখানে আপনার বন্ধু বান্ধবিদেরকে নয়, আপানাকে আকৃষ্ট করতে হবে তাকে যে আপনাকে কাজ দিবে। মানে আপনার বাইয়ার কে। তার জন্য একটি বিশ্বাস করার মতো এবং কুয়ালিফাইড একটি প্রফাইল বানাতে হবে। কি কি থাকবে আপনার প্রফাইলে ? এবার আসুন দেখি কি কি দেব আমরা আমাদের প্রফাইলে,
- একটি সুন্দর এবং স্পষ্ট ছবি । সবচেয়ে ভাল হয় একটি হাসি খুশী ভাব নিয়ে তোলা ছবি।
-আপনি কি কাজ পারেন তার পরিপুর্ন বর্ননা। যা পারেন না তা অবশ্যই লিখবেন না এতে করে আপনার সময় এবং ভবিষ্যত ক্যরিয়ার নষ্ট হবার সম্ভাবনাই বেশী।
-আপনার নাম ঠিকানা, পড়াশোনার ডিটেইলস, আপনার অভিজ্ঞতা।
-একটি সুন্দর পোর্টফলিও। অনেকে পোর্টফলিও ব্যপারটা ঠিক আচ করতে পারেন না, তাদের জন্য বলছি পোর্টফলিও হল আপনার কাজের একটা নমুনা। এটা হতে পারে আপনি ডাটা এন্ত্রি সংক্রান্ত কাজ করেছেন কোন এক সময় তা আপ্লোড করে দিবেন। আর যদি কাজ না করেও থাকেন তবে কমেন্ট করে আমাকে জানার আমি আপনাকে একটা খসরা দিয়ে দেব।
-আপনার প্রফাইলে গিয়ে যে সমস্ত কাজে আপনি পারদর্শি সেই সমস্ত কাজ এড করুন।
এবার আসি সবচেয়ে গুরুত্ব পুর্ন বিষয়েঃ
২। ওডেস্ক টেস্টঃ আপনি যদি অদেস্ক এ কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু টেস্ট পাস করতে হবে । তার মধ্যে প্রথম যে টেস্ট টি পাস করতে হবে তা হল অদেস্ক রেডিনেস টেস্ট । আপনি আপনার টেস্ট টেব থেকে অদেস্ক রেডিনেস টেস্ট টি দিতে পারেন। এবং অবশ্যই পাস করতে পারবেন যদি অদেস্ক সম্পর্কে আপনার প্রাথমিক ধারনা থেকে থাকে। এর জন্য আপনি ইন্টারনেট থেকে রিসার্চ করে শিখে নিতে পারেন।
৩। কভার লেটারঃ আপনার কভার লেটার হল আপনি কে তার পরিচয় বাহক, সুতরাং কভার লেটার কখনও কপি পেস্ট করে দেবার চেস্টা করাবেন না। এতে আপনি কোন কাজ তোঁ পাবেনি না বরং  স্পামিং অথবা রিপোর্ট এর কবলে পরতে পারেন। আপনাকে এত ভাল ইংরেজী লিখতে হবেনা। আপনি নেটে অনেক গুল কভার লেটার এর সিম্পল দেওয়া আছে তা ঘেটে দেখতে পারেন এবং এই ওনুযায়ী একটি নিজের মতকরে কভার লেটার লিখতে পারেন। এবং যে কাজের জন্য কভার লেটার লিখছেন তা অবশ্যই ভাল করে খেয়ার করবেন যে আপনি ঐ কাজটির উপরেই আপনার বাইয়ার কে বুঝাতে চাচ্ছেন যে আপনি এই কাজটি পারেন।
৪। ইন্টারভিউঃ মনে রাখবেন আপনি কাজের ডাক পেয়েছেন তার থেকে কাজটি আপনি কিভাবে হাতে নিবেন সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি কভার লেটারে লিখেছেন একটি কিন্তু ইন্টারভিউ দিবেন আরেকটি তাহলে কিন্তু কাজটি আপনার হাত থেকে ফস্কে বেড়িয়ে যাবে। তাই ঠান্ডা মাথায় যথাসম্ভব বাইয়ার এর উত্তর দিতে চেষ্টা করবেন। যাতে করে বাইয়ার বুঝতে পারে যে আপনি অবশ্যই কাজটি জানেন।
আজ এই পর্যন্তই, তবে অডেস্ক নিয়ে আরও লিখব। সামনে আমার সাথে থাকবেন ধন্যবাদ।  

No comments:

Post a Comment