আমার সম্পর্কে

ব্লগার লিখন
আমি লিখন, পুরো নাম মোঃ লিখন ইসলাম রুবেল। ব্লগ পড়তে এবং লিখতে ভালোবাসি। তাই  আমার অবসর সময়টুকু ব্লগ লিখে বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি।  ব্লগের মাধ্যমে যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করি। কুষ্টিয়াতে ১৯৯৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করি এবং এখন পর্যন্ত কুষ্টিয়াতেই আছি। ছোটবেলাই কুষ্টিয়ার ভেড়ামাড়ার আল্লার দরগা মাদ্রাসাই লেখাপড়া করি, মাদ্রাসাই পড়ার  সময়ে মনের মধ্যে জেনারেলে পড়ার প্রবল ইচ্ছা জাগে।  আর তাই এই ভাবনা নিয়েই কুষ্টিয়ার টেকনিকাল স্কুলে নবম শ্রেনিতে লেখা পড়া শুরু করি। এবং সেখান থেকেই এস এস সি পরিক্ষা দিই, এবং বর্তমানে আমি কুষ্টিয়াতেই পড়াশুনা করছি।

আমি ইন্টারনেট ব্যবহার শুরু করেছিলাম মাদ্রাসাই পড়ার সময় থেকেই । তবে নবম শ্রেনি থেকে বেশি গুরুত্ত দিয়ে ইন্টারনেট জগতে পা বারাই। জীবনে কম্পিউটার নিয়ে অনেক বেশি আগ্রহের কারণে অনেক সময় দিয়েছি এর পিছনে এখনও প্রতিনিয়ত শিখে যাচ্ছি। জীবনে সবাই তো তাঁর ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখে শৈশবকাল থেকেই। তাই আমিও স্বপ্ন দেখতে শুরু করেছি আমার ক্যারিয়ার নিয়ে। প্রথমত জীবনে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। আর পেশা হিসেবে ইন্টারনেট কেই বেছে নিতে চাই। অনলাইন জগতে হতে চাই বিরাট ব্যক্তিত্ব, হতে চাই মার্ক জুকারবারগ, বিল গেটস, স্টিভ জবস থেকেও বড় মাপের মানুষ। আর জীবনে যা কিছুই করিনা কেন সেই কাজটি করতে চাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বুকে থেকে। আমি বিদেশে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কিছু করার বিন্দুমাত্রও ইচ্ছে নেই। যা করব একজন বাংলাদেশি হিসেবে। আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে, সাথে চাই আপনাদের দোয়া।

এসএসসি পরীক্ষার পরের ২-৩ মাসের চলাকালীন ছুটিতে  আউটসোর্সিং এর বিভীন্ন কোর্স  এর ওপর প্রশিক্ষণ নেই এবং এখনও শিখছি।

মোটামুটি আমার পুরো জীবন কাহিনী সংক্ষেপে বললাম। আমি খুব সাদাসিদে এক কিশোর। এর চেয়ে বেশি পরিচয় আমার নেই। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
                                                                                                                                            
                                                                                                                          ব্লগার লিখন
                                                                                                                     ০১৭৪০-৪৯২১৫৬

No comments:

Post a Comment